সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। ছবি : সংগৃহীত
বিজ্ঞাপন
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে সরকার তিন পর্যায়ের একটি নিবিড় পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করবে, যাতে প্রকৃত অভাবী মানুষরাই এই সুবিধার আওতায় আসেন।
আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, “ফ্যামিলি কার্ড প্রদানের ক্ষেত্রে আমরা তিনটি স্তরে যাচাই-বাছাই ও পর্যবেক্ষণ করব। প্রাথমিকভাবে অত্যন্ত দরিদ্র ও হতদরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এই কার্ড দেওয়া হবে। আমাদের লক্ষ্য হলো কোনো যোগ্য ব্যক্তি যেন তালিকা থেকে বাদ না পড়েন।”
তিনি আরও উল্লেখ করেন যে, এই প্রকল্পের মাধ্যমে পরিবারে নারীদের গুরুত্ব বাড়ানো এবং প্রতিটি পরিবারে অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরিয়ে আনা সরকারের মূল লক্ষ্য। এই কার্ড প্রদান প্রক্রিয়া এতটাই স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে যে, এখানে কোনো অনিয়ম বা দুর্নীতির ছিদ্রপথ থাকবে না বলে তিনি আশ্বস্ত করেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিতরণ প্রক্রিয়া তদারকির জন্য স্থানীয় প্রশাসনকেও বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...