বিজ্ঞাপন
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর সাত্তারের মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত আবুল কাশেমের ছোট ছেলে আব্দুল গফুর (৫৩) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ছোট ভাইয়ের এই মৃত্যুসংবাদ বাড়িতে পৌঁছানোর পর বড় ভাই আব্দুল করিম মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। ছোট ভাইয়ের শোক সহ্য করতে না পেরে নিজ বাড়িতেই স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেন।
আপন দুই সহোদরের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর শুনে প্রতিবেশীরা ওই বাড়িতে ভিড় করেন। শোকাতুর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন স্থানীয়রা।
স্থানীয় শিক্ষক আবু ওয়াহিদ বাবলু এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে বলেন, পবিত্র রমজান মাসে একই দিনে দুই ভাইয়ের এমন মৃত্যুতে এলাকাবাসী গভীরভাবে শোকাহত।
রবিবার বাদ আছর জানাজা শেষে দুই ভাইকেই তাদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন সম্পন্ন করা হয়েছে।
প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...