বিজ্ঞাপন
প্রকল্প সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল হামিদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুফাসেক প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং অভিযোগ গ্রহণ প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা সম্ভব হয়েছে। এছাড়া কমিউনিটি পর্যায়ে একটি কার্যকর সহায়ক নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে যা শিশুদের নিরাপত্তায় ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের প্রোগ্রাম অফিসার আব্দুল হাই এবং সাতক্ষীরা কোর্টের অ্যাডভোকেট আসাদুজ্জামান দুলু। এছাড়া অ্যাডভোকেট নাজমুন নাহার ঝুমুর, দুর্নীতি দমন কমিশনের সদস্য সাকিবুর রহমান বাবলা এবং প্রজেক্ট অফিসার রাহিমা বেগম তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।
প্রকল্পের আওতায় পরিচালিত দুটি গবেষণা কার্যক্রমের কথা উল্লেখ করে বক্তারা জানান, এই গবেষণালব্ধ তথ্যগুলো ভবিষ্যতে শিশু সুরক্ষা বিষয়ক দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণে অত্যন্ত সহায়ক হবে। প্রকল্পের আনুষ্ঠানিক মেয়াদ শেষ হলেও শিশু সুরক্ষায় সচেতনতামূলক ও বাস্তবমুখী কার্যক্রমগুলো ভবিষ্যতেও অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।
প্রকল্প সমন্বয়কারী শিল্পী শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে সাতক্ষীরা ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের মো. হোসেন আলী ও ইকো ইয়ুথ অর্গানাইজেশনের ইব্রাহিম খলিলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া আইন ও সালিশ কেন্দ্রের চাইল্ড অ্যাডভাইজার ও শিশু দলের সদস্য হৃদয় মন্ডল, নূরজাহান খাতুন, করিমুন্নেছা শান্তা ও জি এম তানজীম রিয়াদসহ অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণ প্রতিনিধিরা শিশুদের অধিকার রক্ষায় সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত অতিথিরা প্রকল্পের সফল সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...