বিজ্ঞাপন
সোমবার (৯ মার্চ) দুপুরে সদর উপজেলার মেদনি ইউনিয়নের কৃষ্ণাখালী এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই খালের খনন কাজ শুরু হয়।
উদ্বোধনকালে সংসদ সদস্যের সঙ্গে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কোদাল ও টুকরি হাতে নিয়ে প্রতীকীভাবে মাটি কাটায় অংশ নেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘সারাদেশে পুকুর ও খাল উন্নয়ন (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় এই খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. মো. আনোয়ারুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান এবং জেলা বিএনপির সাবেক ও বর্তমান শীর্ষ নেতৃবৃন্দ।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান জানান, প্রায় ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ৪ হাজার ২০ মিটার দীর্ঘ এই তিলকখালী খাল পুনঃখনন করা হচ্ছে। প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিকাজ ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান ও মনিরুজ্জামান দুদুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...