বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ মার্চ) ভোররাতে র্যাব-১০ ও র্যাব-১-এর যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. শাহনেওয়াজ (২৩), মো. সিফাত শেখ (১৯) ও মো. কামাল শেখ (৪৫)। তাদের সবার বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালী থানার গোয়ালচামট কলোনিপাড়া এলাকায়।
র্যাব সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি সকালে ভিকটিম জুয়েলের বাড়ির পাশের রাস্তায় কাপড় শুকানোকে কেন্দ্র করে প্রতিবেশী মনি বেগমের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এর জেরে সকাল ৮টার দিকে শাহনেওয়াজসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জুয়েলের বাড়িতে হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে জুয়েল ও তার ভাই সোহেলকে বেধড়ক মারধর করা হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে এই তিন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের ইতিমধ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...