বিজ্ঞাপন
সোমবার (১৬ মার্চ) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন কারারগাতী এলাকায় মালিক সমিতির নিজস্ব ভবনের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোপালগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাজী আবুল খায়ের।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম বাবর তাকে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অতীতে মালিক সমিতির কমিটি নিয়ে নানা সমালোচনা থাকলেও বর্তমান সভাপতি মো. শওকত হোসেন ও ভারপ্রাপ্ত সেক্রেটারি এস এম মওদুদ হোসেন রিন্টুর নেতৃত্বে মালিক-শ্রমিক ও যাত্রীদের স্বার্থ রক্ষা করে সংগঠনটি স্বচ্ছভাবে পরিচালিত হবে। তিনি মহাসড়কে অনৈতিক অর্থ আদায়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানান।
সমিতির সভাপতি মো. শওকত হোসেন বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে বাস মালিকরা ব্যবসায়িক মন্দার শিকার হয়েছেন। এর ওপর মহাসড়কে নিষিদ্ধ ইজিবাইক, মাহেন্দ্র ও নসিমন-ভটভটির অবাধ চলাচলে একদিকে সড়ক দুর্ঘটনা বাড়ছে, অন্যদিকে মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি মহাসড়কে এসব যানবাহন চলাচল নিয়ন্ত্রণে আনার জোর দাবি জানান।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম মওদুদ হোসেন রিন্টু অভিযোগ করেন, বিগত সময়ে প্রকৃত মালিকদের নাম বাদ দিয়ে একতরফা নির্বাচনের আয়োজন করা হয়েছিল। তিনি বঞ্চিত মালিকদের নাম ভোটার তালিকায় হালনাগাদ করতে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম মওদুদ হোসেন রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. আব্দুল্লাহ ও এমপি’র ব্যক্তিগত সহকারী সাজিদুর রহমান লিওনসহ দুই শতাধিক সদস্য।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং মালিক সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রতিবেদক- কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...