Logo Logo

সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ


Splash Image

সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। তবে অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


বিজ্ঞাপন


শুক্রবার (২০ মার্চ) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহাবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই এলাকা থেকে আনুমানিক ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদককারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

জব্দকৃত মদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...