বিজ্ঞাপন
শনিবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে কোটালীপাড়া–রাজৈর সড়কের কলাবাড়ি ইউনিয়নের বৈকুণ্ঠপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের সদরপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত শরিফুল ইসলাম ফরিদপুরের সদরপুর ওজোপাডিকোর সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের মোকসেদ আলী শেখের ছেলে।
জানা গেছে, ঈদের ছুটি উপলক্ষে শরিফুল ইসলাম মোটরসাইকেলে করে কর্মস্থল থেকে নিজ গ্রামের বাড়ি টুপুরিয়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে বৈকুণ্ঠপুর এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ বাড়িতে নিয়ে যান।
আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, এই দুর্ঘটনায় নিহতের পরিবার, সহকর্মী ও কর্মকর্তাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...