বিজ্ঞাপন
শনিবার (২১ মার্চ) নরসিংদীর মনোহরদী উপজেলার বৃহত্তম পীরপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের রমজানে কোনো পণ্যের মূল্য বৃদ্ধি পায়নি। ফলে সাধারণ মানুষ স্বস্তিতে ছিলেন এবং কাউকে দুর্ভোগে পড়তে হয়নি।”
তিনি আরও বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে দেশবাসী একটি শান্তিপূর্ণ ঈদ উদযাপন করতে পেরেছে। মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্বাস্থ্যখাত প্রসঙ্গে মন্ত্রী জানান, স্বাস্থ্যসেবাকে আরও জনমুখী করতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এছাড়াও তিনি আশ্বাস দেন, স্বাস্থ্যখাতের যেকোনো সমস্যা সমাধানে সরকার সর্বদা প্রস্তুত এবং জনগণের কল্যাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...