Logo Logo

মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে জেল-জরিমানা


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলায় জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৪ মার্চ) দিনভর উপজেলার লেবুতলা ইউনিয়নের চক বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অপরাধে মাহফুজ (মনোহরদী)-কে ১০ দিনের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই দিনে সকাল থেকে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তদারকি কার্যক্রম জোরদার করা হয়। এর অংশ হিসেবে আনোয়ার এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন ও ভাই ভাই ফিলিং স্টেশনে অকটেন, ডিজেল ও পেট্রোলের মজুদ পরিস্থিতি পরিদর্শন করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্টদের বোতলে জ্বালানি বিক্রি থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকেও বোতলে জ্বালানি ক্রয়-বিক্রয় না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি না করতে সবাইকে সচেতন থাকার অনুরোধ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ এবং মনোহরদী থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে,বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...