Logo Logo

মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়া বাজার এলাকায় গাঁজা সেবন ও উশৃঙ্খল আচরণের অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


শনিবার (২৮ মার্চ) বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করার পর এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন মোবারক, আলামিন ও মোমেন।

পুলিশ জানায়, হাতিরদিয়া বাজারে গাঁজা সেবন ও জননিরাপত্তা বিঘ্নকারী আচরণের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করে।

পরবর্তীতে মনোহরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া। আদালত মোবারককে ৬ মাস, আলামিনকে ৪ মাস এবং মোমেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযান চলাকালে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তদের যথাযথ প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এলাকায় মাদকের বিস্তার রোধ ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে। এ ঘটনায় এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...