Logo Logo

মনোহরদীতে স্কুলছাত্রী অপহরণ : দুই দিনেও মেলেনি সন্ধান, উৎকণ্ঠায় পরিবার


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার দুই দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ভুক্তভোগীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে নিখোঁজ ছাত্রীর পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।


বিজ্ঞাপন


অপহৃত মোসাম্মৎ রিমা (১৫) উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামের বাসিন্দা সেলিমের মেয়ে এবং স্থানীয় খিদিরপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। অভিযোগ অনুযায়ী, একই এলাকার জীবন (২০) নামের এক যুবক দীর্ঘদিন ধরে রিমাকে উত্ত্যক্ত করে আসছিল।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জীবন একজন বখাটে ও মাদকাসক্ত যুবক হিসেবে পরিচিত। সে রিমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল এবং ব্যর্থ হয়ে একাধিকবার অপহরণের হুমকিও দিয়েছিল। বিষয়টি নিয়ে তাকে সতর্ক করা হলেও সে তার আচরণ সংশোধন করেনি।

গত ২৬ মার্চ (বৃহষ্পতিবার) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রিমা নিজ বাড়ির আঙিনায় অবস্থান করছিল। এ সময় জীবন তার কয়েকজন সহযোগীকে নিয়ে রিমার মুখ চেপে ধরে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে সন্ধান চালিয়ে ব্যর্থ হন। পরে তারা জানতে পারেন যে, জীবন ও তার সঙ্গীরাই এই অপহরণের সাথে জড়িত। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্তের বাড়িতে গিয়ে রিমার খোঁজ চাইলে তারা বিষয়টি অস্বীকার করে এবং উল্টো ভুক্তভোগী পরিবারকে হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।

মেয়েটিকে দ্রুত উদ্ধারের দাবিতে ইতিমধ্যে মনোহরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। পুলিশ ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলে জানানো হয়েছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...