Logo Logo

নরসিংদীর নতুন জেলা প্রশাসক মিজ্ ইসরাত জাহান কেয়া


Splash Image

নরসিংদী জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মিজ্ ইসরাত জাহান কেয়া।


বিজ্ঞাপন


রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, এর আগে তিনি নরসিংদীর শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উপসচিব হিসেবে পদোন্নতি পেয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও দক্ষতার সঙ্গে পরিচালনার লক্ষ্যে এ নিয়োগ প্রদান করা হয়েছে। নবনিযুক্ত জেলা প্রশাসক মিজ্ ইসরাত জাহান কেয়া শিগগিরই নরসিংদীতে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, জেলা প্রশাসক হিসেবে তিনি জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম তদারকি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...