বিজ্ঞাপন
নির্বাচিত হওয়ার পর সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আমাকে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নরসিংদী জেলা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব সবুজ আলী, জেলা শাখার সভাপতি ও অভিজ্ঞ পল্লী চিকিৎসক জনাব আবুল কাশেম জুলহাস এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ সকল সম্পাদক ও কার্যকরী সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, সংগঠনের আদর্শ বাস্তবায়ন এবং ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।
এদিকে সংগঠনের জেলা সভাপতি আবুল কাশেম জুলহাস আশা প্রকাশ করে বলেন, নবনির্বাচিত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তার দায়িত্ব যথাযথভাবে পালন করে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...