বিজ্ঞাপন
গত শুক্রবার রাতে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুল ইসলামের দিকনির্দেশনায় রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আবুল হোসেন ও সঙ্গীয় ফোর্স এই অভিযানটি পরিচালনা করেন। নিয়মিত পেট্রোল ডিউটি চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে এই সফলতা আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক পৌনে ১১টার দিকে পুলিশ খবর পায় যে, উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের রুচির মোড় বাঘেরপাড়া এলাকায় আবু তাহেরের মুদি দোকানের সামনে পাকা সড়কের ওপর মাদকদ্রব্য কেনাবেচা চলছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘেরাও করে অভিযান চালায়।
ঘটনাস্থল থেকে পুলিশ রবি মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রবি মিয়া ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডঙ্গীপাড়া গ্রামের মৃত আজিজের ছেলে।
জব্দকৃত মাদকদ্রব্যসহ আসামিকে রাতেই থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুল ইসলাম জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...