বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের ঠাকুর এবং সাংবাদিক মিজানুর রহমান বুলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জিলানী বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না; প্রয়োজন হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটানো জরুরি। একই সঙ্গে বেকারত্ব দূর করে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে এবং এ লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...