বিজ্ঞাপন
আজ শুক্রবার দুপুরে উপজেলার নারকেল বাড়ী গ্রামের সতীশ মধুর ছেলে প্রবাসী মিলন মধু হেলিকপ্টারে চড়ে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মহিষমারি গ্রামে বিয়ে করতে যায়।
বিয়ের কনে মহিষমারি গ্রামের পলাশ সরকারের মেয়ে কলেজ ছাত্রী প্রেরণা সরকার।
পারিবারিক ভাবে এই বিয়ে হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী মিলন মধু।
তিনি বলেন, আমি দীর্ঘ ১৫ বছর ধরে জর্ডান থাকি। ৩ ভাই ও ১ বোনের মধ্যে আমি সবার ছোট।আমার মা ইচ্ছা পোশন করেছিল আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই।তাই আমি মায়ের ইচ্ছে পূরণে আজ হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাচ্ছি।
মিলন মধুর মা ললিতা মধু বলেন,আমার ইচ্ছা পূরণে মিলন আজ হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাচ্ছে।এতে আমার খুব আনন্দ লাগছে। আমার ছেলে মিলন আগামী রোববার বৌমাকে নিয়ে আবার হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরবে।
এলাকার সাবেক ইউপি সদস্য বিজয় মধু বলেন,মিলন সম্পর্কে আমার ভাতিজা হয়।সে তার মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাচ্ছে এতে আমরা খুব আনন্দিত।আমাদের এলাকায় হেলিকপ্টারে চড়ে এটাই প্রথম বিয়ে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...