বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, ঝালকাঠি পৌরসভার খেয়াঘাটের অপর প্রান্তে নদীর পাড়ে অবস্থানরত লোকজন প্রথমে আকাশে অদ্ভুত আলোর রেখাটি দেখতে পান। ধীরে ধীরে সেটি আরও স্পষ্ট হয়ে উঠলে আশপাশের মানুষের মধ্যে উৎসুক ভিড় জমে যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আকাশে দেখা যাওয়া আলোর রেখাটি দেখতে অনেকটা ক্ষেপণাস্ত্র বা রকেট উৎক্ষেপণের আলোর মতো ছিল। আবার কেউ কেউ এটিকে ধূমকেতু বা মহাকাশ সংশ্লিষ্ট কোনো ঘটনার অংশ বলেও ধারণা করছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
খেয়াঘাট এলাকার মাঝি আব্দুল মতিন বলেন, “হঠাৎ করে এমন দৃশ্য দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। দেখতে অনেকটা ইরান-ইসরায়েল যুদ্ধের সময় মোবাইলে দেখা মিসাইলের মতো লাগছিল। জীবনে এই প্রথম এমন আলোর রেখা দেখলাম।”
স্থানীয় শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, “নদীর পাড়ে বসে ছিলাম। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি অদ্ভুত এক আলোর রেখা। পরে সবাই মিলে অনেকক্ষণ দাঁড়িয়ে সেটি দেখেছি। ভয় লাগলেও একই সঙ্গে বিস্ময় কাজ করছিল।”
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই ওই দৃশ্যের ছবি ও ভিডিও শেয়ার করছেন। রহস্যময় আলোর উৎস নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা জল্পনা-কল্পনা চললেও বিষয়টি নিয়ে এখনো কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...