Logo Logo

মনোহরদীতে ভোক্তা-অধিকারের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এক তদারকি অভিযান পরিচালিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১১ মে) দুপুরে পরিচালিত এই অভিযানে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে তিন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে খিদিরপুর বাজারের বিভিন্ন মুদি মনোহরী, মিষ্টির দোকান ও ওষুধের দোকানে এই ঝটিকা অভিযান চালানো হয়। তদারকিকালে বেশ কিছু দোকানে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অন্যান্য পণ্য উদ্ধার করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে অপরাধ স্বীকার করায় তিন ব্যবসায়ীকে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরণের পণ্য বিক্রয় বা সংরক্ষণ না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

অভিযানে প্রশাসনিক ও কারিগরি সহায়তা প্রদান করেন স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহনেওয়াজ এবং নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোবারক হোসেন। শান্তি-শৃঙ্খলা রক্ষায় নরসিংদী জেলা পুলিশ লাইন্সের একটি পুলিশ দল অভিযানে অংশগ্রহণ করে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে জনস্বার্থে বাজার মনিটরিং এবং এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...