Logo Logo

পিবিআই গোপালগঞ্জের পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন সরদারের বিদায় সংবর্ধনা


Splash Image

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গোপালগঞ্জ জেলা ইউনিট থেকে বদলিজনিত কারণে বিদায় নিলেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জালাল উদ্দিন সরদার। এ উপলক্ষে জেলা পিবিআই কার্যালয়ে আয়োজন করা হয় এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিবিআই গোপালগঞ্জের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু। এ সময় বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বিদায়ী সহকর্মীর সঙ্গে কাটানো দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগে আফ্লুত হয়ে পড়েন। সহকর্মীরা জালাল উদ্দিন সরদারের পেশাদারিত্ব, সততা ও মানবিক আচরণের প্রশংসা করেন। তাঁদের বক্তব্যে উঠে আসে একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তাঁর নিষ্ঠা ও আন্তরিকতার নানা দিক।

স্মৃতিচারণ পর্বে পুরো অনুষ্ঠানজুড়ে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। দীর্ঘদিনের সহকর্মীকে বিদায় জানাতে গিয়ে উপস্থিত অনেকের কণ্ঠ ভারী হয়ে ওঠে।

অনুষ্ঠানে পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, “জালাল উদ্দিন সরদার শুধু একজন দক্ষ কর্মকর্তা নন, তিনি আমাদের পরিবারের একজন সদস্যের মতো ছিলেন। তাঁর কর্মনিষ্ঠা ও আন্তরিকতা সবসময় আমাদের অনুপ্রাণিত করবে।”

তিনি বিদায়ী কর্মকর্তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পারিবারিক সুখ-সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি নতুন কর্মস্থলেও তিনি সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেষে বিদায়ী কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন সরদার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পিবিআই গোপালগঞ্জে কর্মরত সময়ের স্মৃতিকে জীবনের অন্যতম মূল্যবান অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...