বিজ্ঞাপন
সোমবার (১১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভরতকাঠি এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাহানাজ বেগম ওই এলাকার হানিফ হাওলাদারের স্ত্রী।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল ভরতকাঠি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শাহানাজ বেগমের হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।
এ ঘটনায় ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বাদী হয়ে নলছিটি থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন।
ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়েছে। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...