বিজ্ঞাপন
নিহত আব্দুর রহমান ওই গ্রামের মো. অলিউল্লাহর ছেলে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শিশু আব্দুর রহমান বাড়ির সবার অগোচরে তার দাদিকে খুঁজতে ঘর থেকে বের হয়ে যায়। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায় সে। পরবর্তীতে দাদি বাড়িতে ফিরে এলে শিশুটিকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
অনেক খোঁজাখুঁজির পর দুপুরের দিকে তার চাচা পুকুরের পানিতে আব্দুর রহমানকে ভাসতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হোসেন শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হোসেন জানান, শিশুটিকে যখন হাসপাতালে আনা হয়, তার আগেই তার মৃত্যু হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর পূর্বেই সে প্রাণ হারায়।
এ বিষয়ে রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, "খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"
দেড় বছর বয়সী ফুটফুটে এই শিশুর আকস্মিক মৃত্যুতে পুটিয়াখালি গ্রাম ও নিহতের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...