বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৪ জুন) দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও উন্নয়ন প্রকল্প এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রম এবং নাগরিক সেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। একই সাথে সেবার মান আরও সহজ ও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি উপজেলার বিভিন্ন স্থানে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি, স্থায়িত্ব, গুণগত মান এবং বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে সভায় সরকারি সেবার মানোন্নয়ন, চলমান উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধি, আন্তঃদপ্তর সমন্বয় সাধন এবং জনসেবাকে আরও কার্যকর ও সাধারণ মানুষের কাছে ফলপ্রসূ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা অনুযায়ী পূর্ণ দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “সরকারের প্রতিটি উন্নয়ন কার্যক্রম যথাযথ ও স্বচ্ছ উপায়ে বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে। এ জন্য সকল দপ্তরকে সমন্বিতভাবে ও জবাবদিহিতার সাথে কাজ করতে হবে।”
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন এবং মনোহরদীবাসীর সেবার মান আরও বৃদ্ধি করতে স্ব-স্ব মতামত প্রদান করেন।
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশাসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...