বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের পাতরদিয়া ঈদগাহ মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক মোটরসাইকেলে করে চরসিন্দুর থেকে পাতরদিয়ার দিকে যাচ্ছিলেন। পথে পাতরদিয়া ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মনোহরদী থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইসলাম জানান, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ও আহত ব্যক্তি নরসিংদীর মাধবদী এলাকার বাসিন্দা হতে পারেন।
পুলিশ জানিয়েছে,দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...