বিজ্ঞাপন
সোমবার (২২ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা গণগ্রন্থাগারে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরিফ খান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুরের পিকন কুমার সাহা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার সুমন এবং কৃষক তোফাজ্জল হোসেনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রকিবুল হাসান।
বক্তারা কৃষি সমৃদ্ধি অর্জনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে কৃষকদের দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষিপণ্য বিপণন ব্যবস্থার উন্নয়ন, কৃষকের ন্যায্য বাজারমূল্য নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক সংগঠনগুলোকে দ্রুত নিবন্ধনের আওতায় আনার আহ্বান জানান।
কংগ্রেসে কৃষক পার্টনার স্কুলের ১০০ জন কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন অংশগ্রহণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...