নিহত ইউপি সচিব মো. বিরুল হোসেন।
বিজ্ঞাপন
সোমবার (২২ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মো. বিরুল হোসেন সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়া ডাঙ্গী এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাগুরা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি লোকাল বাস করিমপুর এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়।
এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ইউপি সচিব মো. বিরুল হোসেন গুরুতর আহত হন। একই সঙ্গে বাসের ভেতরে থাকা আরও ৪ থেকে ৫ জন যাত্রী কম-বেশি আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত মো. বিরুল হোসেনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার শিকার বাসের আহত যাত্রীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...