Logo Logo

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ


Splash Image

যশোর প্রতিনিধিঃ যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, শাল চাদর ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব চোরাচালানী মালামালের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা।


বিজ্ঞাপন


রবিবার (২৮ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহল দল এবং বেনাপোল বিওপি যৌথভাবে সীমান্ত এলাকায় এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবি'র টহল দল। অভিযানে চোরাকারবারিরা বিজিবি'র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে ভারতীয় ৫১টি উন্নতমানের শাড়ী, ২২টি থ্রি-পিস, ৪টি শাল চাদর এবং ৩৯৫টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী পরিত্যক্ত অবস্থায় আটক করা হয়।

​অভিযানের বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান রোধে বিজিবি'র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

​তিনি আরও জানান, দেশের অর্থনৈতিক ক্ষতিসাধনকারী এই চোরাচালান চক্রের বিরুদ্ধে সীমান্তে বিজিবি’র এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...