বিজ্ঞাপন
শনিবার (৪ জুলাই) বিকেল ৪টায় শহরের আব্দুর রাজ্জাক পার্ক থেকে জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা জুলাই আন্দোলনের অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন জরুরি। তিনি অভিযোগ করেন, সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা এবং জুলাই আন্দোলনের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে সরকারের আন্তরিকতা থাকা প্রয়োজন। তিনি রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম, শিবির সভাপতি মেহেদি হাসান এবং এনসিপি, এবি পার্টিসহ ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
বিক্ষোভ মিছিলে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...