বিজ্ঞাপন
শনিবার দুপুরে এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
নিহতরা হলো চরআহম্মদপুর গ্রামের সাইফুল ইসলাম এর মেয়ে ফাতেমা (৮),একই গ্রামের তুহিন এর মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) এবং ময়মনসিংহ গফরগাঁও এর মোফাচ্ছের এর মেয়ে সুমাইয়া (১৩)।
পারিবারিক সূত্রে জানা যায়, তারা শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে স্বজন ও স্থানীয়রা পুকুরে নেমে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে দুইজন স্থানীয় একটি কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...