বিজ্ঞাপন
শনিবার (৪ জুলাই) সকালে নরসিংদী পৌর মিলনায়তনে অনুষ্ঠিত জেলা সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সবুজ আলীর স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মনোহরদীর মোঃ আবুল কাশেম জুলহাস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পলাশের মোঃ আমিনুল ইসলাম।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রায়পুরার মোঃ মোর্শেদ আলম (শিশু), শিবপুরের মোঃ আরিফুল ইসলাম খান, পলাশের মোঃ দেলোয়ার হোসেন এবং মনোহরদীর মোঃ আরিফ হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শিবপুরের প্রদীপ কুমার সেন, নরসিংদী সদরের মোঃ এনামুল হাছান, রায়পুরার মোঃ জামাল উদ্দিন মাসুদ ও নরসিংদী সদরের মোঃ আক্তার হোসেন। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পলাশের মোঃ আব্দুল কাদির, সমীর বরণ চক্রবর্তী, শিবপুরের মোঃ ওসমান গনি এবং রায়পুরার বাবুল।
সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নরসিংদী সদরের সজল চক্রবর্তী। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন বেলাবরের মোঃ আনোয়ার হোসেন (কাঞ্চন), পলাশের মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া (সবুজ), রায়পুরার মোঃ বজলুর রহমান (মুন্সি) এবং শিবপুরের মোঃ জাকির হোসেন।
অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নরসিংদী সদরের মোঃ সাফিউদ্দিন। সহ-অর্থ সম্পাদক হয়েছেন পলাশের মোঃ ইসমাঈল হোসেন ও নরসিংদী সদরের মোঃ রফিক। দপ্তর সম্পাদক পদে শিবপুরের মোঃ সাইফুল ইসলাম এবং সহ-দপ্তর সম্পাদক পদে পলাশের মোঃ মশিউর রহমান মনোনীত হয়েছেন।
ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন মনোহরদীর মাওলানা মোঃ এমরুল ইসলাম, প্রচার সম্পাদক হয়েছেন মনোহরদীর আব্দুর রহমান, সহ-প্রচার সম্পাদক হয়েছেন বেলাবরের মোঃ ওহিদুজ্জামান (পিন্টু) এবং সমাজকল্যাণ ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক হয়েছেন নরসিংদী সদরের মোঃ নূর মোহাম্মদ মণ্ডল।
এছাড়া স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনোহরদীর মোহাম্মদ ফয়জুল্লাহ মোল্লা, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হয়েছেন নরসিংদী সদরের মোঃ মনিরুজ্জামান (গুরুজন), মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন মনোহরদীর তাছলিমা বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন নরসিংদী সদরের মনিরা আক্তার এবং আইনবিষয়ক সম্পাদক হয়েছেন মনোহরদীর মোঃ মনির হোসেন শাওন।
কমিটির কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন শিবপুরের মোঃ হারুন, পলাশ বলিয়ামোড়ের মোঃ আমিনুল ইসলাম, নরসিংদী সদরের মোঃ সিরাজ মিয়া, মোঃ অলি উল্লাহ, মোঃ রিয়াজুল, পলাশের মোঃ মিলন, মোঃ বিল্লাল, নরসিংদী সদরের মোঃ মকবুল হোসেন, মনোহরদীর পাপন কুমার সাহা, পলাশের বিজয় এবং রায়পুরার মোহাম্মদ জজ মাহমুদ, মোঃ শাহ আলম, মোঃ নজরুল ইসলাম ও মোঃ তৌহিদ মিয়া।
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নবগঠিত জেলা কমিটিকে শুভেচ্ছা জানানো হয়েছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নরসিংদী জেলার পল্লী চিকিৎসকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং তৃণমূল জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে কার্যকর ভূমিকা পালন করবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...