বিজ্ঞাপন
নিহতরা হলো চর আহমদপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), একই গ্রামের তুহিনের মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মোফাচ্ছেরের মেয়ে সুমাইয়া (১৩)।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে তিন শিশু। দীর্ঘ সময় তারা বাড়িতে ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে দুইজন স্থানীয় একটি কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির এবং অপরজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...