Logo Logo

মনোহরদীতে ফ্লাইওভার থেকে পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু


Splash Image

নরসিংদীর মনোহরদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা খেয়ে নিচে পড়ে জিমেল (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নরসিংদীর মনোহরদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা খেয়ে নিচে পড়ে জিমেল (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হেতিমদী ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিমেল উপজেলার বড়চাপা ইউনিয়নের জামালপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জিমেল দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে মনোহরদীর হেতিমদী ফ্লাইওভার পার হচ্ছিলেন। এ সময় আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ফ্লাইওভারের কিনারার রেলিংয়ে সজোরে ধাক্কা খায়। ধাক্কার তীব্রতা এত বেশি ছিল যে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সরাসরি ফ্লাইওভারের নিচে পড়ে যান।

দুর্ঘটনার পর মারাত্মক আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, হাসপাতালে পৌঁছানোর আগেই জিমেলের মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...