Logo Logo

মাদক ব্যবসায়ীদের ৩ দিনের আল্টিমেটাম

সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত


Splash Image

সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে সাতক্ষীরায় ওয়ার্ডভিত্তিক মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে।


বিজ্ঞাপন


এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভার চালতেতলা বাজারে ৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে একটি মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদকবিরোধী অভিযানের উদ্যোগের সঙ্গে যুক্ত পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের সামাজিক আন্দোলন ও জনসম্পৃক্ত কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নেসারুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন, ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আমিরুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড চালতেতলা বাজার সমিতির সহ-সভাপতি মনিরুজ্জামান (মাস্টার) ও সহ-সভাপতি ইসমাইল হোসেন। এছাড়া যুবসমাজের প্রতিনিধি মো. গোলাম কবির ও শরিফুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি আব্দুল্লাহ আল আমিন মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি ঘোষণা দেন, আগামী শুক্রবারের মধ্যে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের এলাকা ছেড়ে চলে যেতে হবে। অন্যথায় শুক্রবার জুমার নামাজের পর ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি মসজিদ থেকে সচেতন জনগণকে সঙ্গে নিয়ে একযোগে মাদকবিরোধী চিরুনি অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পুরো সমাজ এবং বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। তাই মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বক্তারা এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...