Logo Logo

গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত, ২০ জনকে সম্মাননা প্রদান


Splash Image

“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


রোববার (১২ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মো. রফিকউজ্জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. সোহেল পারভেজ।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের জনসংখ্যা সেই দেশের শিক্ষা, অর্থনীতি, সামগ্রিক উন্নয়ন, জীবনযাত্রার মান এবং সামাজিক স্থিতিশীলতার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। পরিকল্পিত জনসংখ্যা ব্যবস্থাপনা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তারা আরও উল্লেখ করেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়নে এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বিদ্যমান। বিশেষ করে বাল্যবিবাহ, অল্প বয়সে মাতৃত্ব এবং পরিবার পরিকল্পনা বিষয়ে পুরুষদের উদাসীনতা দূর করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০ জনকে সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...