বিজ্ঞাপন
বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক সংলগ্ন খেজুরডাঙ্গা গ্রামের একটি পরিত্যক্ত একতলা ভবনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত ১৩ জুলাই নিজ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি আমিরন নেছা। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, বুধবার রাতে স্থানীয়রা সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক থেকে প্রায় ১০০ গজ দূরে খেজুরডাঙ্গা গ্রামের একটি পরিত্যক্ত ভবনের ভেতরে এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, মরদেহের পাশ থেকে চিকিৎসা-সংক্রান্ত কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। ওই কাগজপত্রের সূত্র ধরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি দুই দিন আগে নিখোঁজ হওয়া আমিরন নেছার বলে শনাক্ত করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...