বিজ্ঞাপন
হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার (৭ আগস্ট) সকালে ভুক্তভোগী পরিবার ও সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে বড়চাপা বাজার প্রাঙ্গণে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে আয়োজিত এই মানববন্ধনে শত শত মানুষ অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে স্থানীয় শহীদ ওরফে ‘পিংকীর বাপ’ এবং তার ছেলে জীবন প্রকাশ্যে দিবালোকে মিজানকে কুপিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। তবে ঘটনার সাত দিন পার হয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূল আসামিদের গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ ফুসে উঠেছে সাধারণ মানুষের মধ্যে।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ সদস্য মামুনুর রশীদ, হাফেজ শফিকুল ইসলাম রাজীব, বিএনপি নেতা রফিকুল ইসলাম রবি, স্থানীয় ব্যবসায়ী ওসমান ডিলার এবং সাব্বির আহমেদ আকাশ। বক্তারা বলেন, মিজান শুধু একজন ব্যবসায়ীই ছিলেন না, তিনি এলাকার যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার একজন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। এমন একজন মানুষকে দিনে-দুপুরে হত্যা করার পর অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা চরম উদ্বেগের বিষয়। তারা অবিলম্বে অভিযুক্ত শহীদ ও তার ছেলে জীবনসহ এই হত্যাকাণ্ডে যুক্ত সকলকে গ্রেপ্তার করে ফাঁসির রায় নিশ্চিত করার জোর দাবি জানান।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর প্রতিনিধিরা হুঁশিয়ারি দিয়ে জানান, অপরাধীদের আড়াল করার কোনো অপচেষ্টা চালানো হলে বা গ্রেপ্তারে ঢিলেঢালা ভাব দেখা দিলে আগামীতে আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে রাজপথ অবরোধের মতো কর্মসূচি দেওয়ারও ইঙ্গিত দেন তারা। মানববন্ধনে মৃত মিমানের স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। শোকাহত পরিবারটিকে সান্ত্বনা জানানোর পাশাপাশি যেকোনো মূল্যে এই নৃশংস হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উপস্থিত সকল স্তরের সাধারণ জনগণ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...