বিজ্ঞাপন
জানা গেছে, স্থানীয় ৪নং ঘোনা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত এবং সদর উপজেলা আওয়ামী লীগের অনুসারীদের হামলায় গুরুতর আহত হন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মনজুরুল আলম বাপ্পিসহ ঘোনা ইউনিয়ন ছাত্রদলের একাধিক নেতাকর্মী।
ঘটনার খবর পেয়ে হামলার শিকার ও আহত ছাত্রদল নেতৃবৃন্দের পাশে ছুটে যান বিএনপি নেতা আলহাজ্ব আব্দুর রউফ। এ সময় তিনি আহত নেতাকর্মীদের সার্বিক খোঁজখবর নেন এবং হামলার তীব্র প্রতিবাদ জানান।
প্রতিবাদ বক্তব্যে আব্দুর রউফ বলেন "মাদক ব্যবসায়ী ও আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের এই ন্যাক্কারজনক ও পরিকল্পিত হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এই হামলার পেছনে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।"
পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদীউজ্জামান বাদশাহ সহ আলিপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ অনতিবিলম্বে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, অন্যথায় তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...