বিজ্ঞাপন
রোববার (৯ আগস্ট) সকালে কালিয়া উপজেলার সাতবাড়িয়া বাজারে এ সংবাদ সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পূর্বের গ্রাম্য কোন্দলকে কেন্দ্র করে ফারাজি বংশ ও শেখ বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শেখ বংশের আলাউদ্দিন শেখের নাম একটি মামলায় জড়ানো হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
বক্তারা আরও বলেন, আলাউদ্দিন শেখের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। তারা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অপপ্রচার বন্ধের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাতবাড়িয়া ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়ার আলী ফকির, সাধারণ সম্পাদক সাইফুল মিনা, মো. আলী শেখ, আলাউদ্দিন শেখের পিতা রকিবুল ইসলাম, মো. লাবলু ফকির, শফিকুল ইসলাম, মো. আশিক মোল্যাসহ স্থানীয় শতাধিক নারী-পুরুষ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...