বিজ্ঞাপন
(৯ আগস্ট) রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের হলরুমে 'শিশু যৌন নির্যাতন ও শোষণের বিরুদ্ধে সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া শক্তিশালীকরণ' প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। সাতক্ষীরার পলাশপোল (বৌ-বাজার) এলাকায় পরিচালিত SCIRCAE প্রকল্প, CWCS-এর যৌথ বাস্তবায়নে স্থানীয় ইয়ুথ গ্রুপের সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই প্রশিক্ষণে মূল বিষয়বস্তু উপস্থাপন ও পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর (PC) আরিফুর রহমান খান, ফিল্ড অফিসার (FO) ফাল্গুনী সুলতানা হাঁসি, এবং কম्युनिटी সোশ্যাল ওয়ার্কার (CSW) মোহাম্মদ রুহুল আমিন, রৌফুন্নেছা মুন্নি ও বিনা আক্তার।
কর্মশালায় CWCS এর কর্ম এলাকা পৌরসভা, আলিপুর ও ভোমরা ইয়ুথ গ্রুপের ২৫ জন সক্রিয় সদস্য অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন "শিশু অধিকার রক্ষা এবং সমাজ থেকে শিশু নির্যাতন ও শোষণ নির্মূলে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান আমাদের মাঠপর্যায়ে শিশু যৌন নির্যাতন প্রতিরোধে এবং ভুক্তভোগীদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা সুনিশ্চিত করতে দিকনির্দেশনা দেবে। আমরা সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।"
প্রশিক্ষণ শেষে ইয়ুথ গ্রুপের সদস্যদের অনুভূতি প্রকাশ করে বলেন প্রশিক্ষণটি ছিল অত্যন্ত তথ্যবহুল, সময়োপযোগী এবং আনন্দদায়ক। সচেতনতামূলক আলোচনা ও ইন্টারেক্টিভ সেশনের কারণে আমরা অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে শিশু অধিকার সম্পর্কিত জটিল বিষয়গুলো সহজে আয়ত্ত করতে পেরেছি। এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে শিশু সুরক্ষায় আরো উদ্বুদ্ধ করবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...