বিজ্ঞাপন
রোববার (৯ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সভায় অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। একই সঙ্গে অনলাইন জুয়া নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা কমানো, মানব পাচার প্রতিরোধ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং সাধারণ মানুষের জনভোগান্তির কারণ হয়ে দাঁড়ানো বিভিন্ন অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে সক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সভায় আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শুধু আইন প্রয়োগকারী সংস্থার একক প্রচেষ্টা যথেষ্ট নয়। অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সমন্বিত উদ্যোগ ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে গোপালগঞ্জকে আরও নিরাপদ, স্থিতিশীল ও স্বস্তিদায়ক জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে সভা শেষ হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...