Logo Logo

সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ, কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত


Splash Image

সাতক্ষীরায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) আওতায় অভিভাবক সমাবেশ, কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ এবং জমাকৃত সঞ্চয়ের ওপর উৎসাহ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১২টায় সাতক্ষীরার বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), সাতক্ষীরা সদরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি সাতক্ষীরার উপপরিচালক আফরুজ্জামান। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) মৃদুল সরকার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কেবল কিশোর-কিশোরীদের সচেতন হলেই চলবে না; বরং অভিভাবকদেরও নিজ সন্তানদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। প্রথাগত সুশিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে কিশোরীদের মধ্যে আত্মসচেতনতা বহুগুণ বৃদ্ধি পাবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিআরডিবি সাতক্ষীরার উপপরিচালক আফরুজ্জামান উল্লেখ করেন, এই প্রকল্পের মধ্য দিয়ে ইউনিয়ন পর্যায়ে কিশোরীদের সঞ্চয় কার্যক্রমে উৎসাহিত করা, স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখা সম্ভব হচ্ছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কিশোরীদের সঞ্চয় কার্যক্রমে উৎসাহ প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। একই সাথে প্রকল্পের নিয়মানুযায়ী জমাকৃত সঞ্চয়ের ওপর প্রাপ্ত উৎসাহ অনুদানের চেক সুবিধাভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

উক্ত আয়োজনে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ব্যক্তিবর্গ ও এলাকার সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...