Logo Logo

মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়


Splash Image

নরসিংদীর মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং মনোহরদী উপজেলার সার্বিক পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় প্রশাসনের বিভিন্ন কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সজিব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দীন সরকার বাদল,সাধারণ সম্পাদক খন্দকার সেলিম রেজা,যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এমরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক অলিউল্লাহ্,কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম,দপ্তর সম্পাদক আল-মমিন হোসাইন সজিব,প্রচার সম্পাদক আরিফুল ইসলাম,সম্মানিত সদস্য আব্দুর রাকিব,আল-আমিন ও হিমেল মিয়াসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

মতবিনিময় সভায় নবাগত ইউএনও মাহামুদুল হাসান বলেন, মনোহরদীর সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবার মানোন্নয়নে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় সাংবাদিকরা মনোহরদী উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...