বিজ্ঞাপন
বুধবার (১২ আগস্ট) সকাল ছয়টার দিকে শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের একটি বিলে বা মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান ধুমঘাট এলাকারই স্থায়ী বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে লুৎফর রহমান নিজ জমিতে কাজ করার উদ্দেশ্যে মাঠে যান। জমিতে কাজ করার একপর্যায়ে হঠাৎ তাঁর ওপর আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম পাটোয়ারী জানান, মাঠে কাজ করার সময় বজ্রপাতে ওই কৃষকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...