Logo Logo

ঝালকাঠিতে ছাত্রদলের চার কমিটি বিলুপ্ত


Splash Image

ঝালকাঠি সদর উপজেলা, ঝালকাঠি পৌরসভা, নলছিটি উপজেলা ও নলছিটি পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ঝালকাঠি জেলা ছাত্রদল। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও ধারাবাহিক রাখার লক্ষ্যে শিগগিরই এসব ইউনিটে নতুন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।


বিজ্ঞাপন


বুধবার (১২ আগস্ট) বিকেলে জেলা ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী ঝালকাঠি সদর উপজেলা, ঝালকাঠি পৌরসভা, নলছিটি উপজেলা ও নলছিটি পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম সচল রাখা, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে অচিরেই নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু করা হবে। জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন ও সদস্যসচিব সাইদুল ইসলাম রনি এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, সংগঠনের সাংগঠনিক গতিশীলতা ও কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই চারটি ইউনিটের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব শিগগিরই যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, ছাত্রদলকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে জেলা কমিটি ধারাবাহিকভাবে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...