Logo Logo

মনোহরদীতে রাত ৮টার পর দোকানপাট বন্ধে প্রশাসনের কড়া নজরদারি


Splash Image

দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে নরসিংদীর মনোহরদীতে রাত ৮টার মধ্যে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের কড়া নির্দেশনা দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। একই সঙ্গে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করে বিদ্যুৎ সাশ্রয়ী হতে ব্যবসায়ী ও


বিজ্ঞাপন


বৃহস্পতিবার রাতে সরকারি এই নির্দেশনা মাঠপর্যায়ে কার্যকর করতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় এক বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। মনিটরিং কার্যক্রমে মনোহরদী পৌরসভা বাজার, বাসস্ট্যান্ড এলাকা, হাতিরদিয়া বাজার ও চালাকচর বাজারের বিভিন্ন শপিংমল, মার্কেট ও খুচরা দোকানপাট নির্ধারিত সময় মেনে বন্ধ রাখা হচ্ছে কি না, তা সরেজমিনে পরিদর্শন করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সজিব মিয়া।

পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে কথা বলেন এবং সরকারি বিধিবিধান যথাযথভাবে মেনে চলার তাগিদ দেন। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, রাত ৮টার পর কোনোভাবেই শপিংমল ও দোকানপাট খোলা রাখা যাবে না। পাশাপাশি আলোকসজ্জা পরিহার ও অতিরিক্ত বিদ্যুৎ অপচয় রোধে সবাইকে সতর্ক করা হয়। উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, জনস্বার্থে এবং জাতীয় বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারি নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও তদারকিমূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...