Logo Logo

মাদককে না বলুন"এসো আমরা মাদক ছাড়ি, দুর্নীতি মুক্ত সমাজ গড়ি" মাদক বিরোধী মটর সাইকেল র‍্যালি


Splash Image

মাদককে না বলুন"এসো আমরা মাদক ছাড়ি, দুর্নীতি মুক্ত সমাজ গড়ি"—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮ টায় রাজার বাগান আদর্শ যুব সংঘের উদ্যোগে সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে এক মাদক বিরোধী মটর সাইকেল র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক পোষ্ট অফিস মোড়,পাকাপোলের মোড়,পুরাতন সাতক্ষীরার মোড় প্রদক্ষিণ হয়ে আবার সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।


বিজ্ঞাপন


মাদক বিরোধী ৩০০ শত অধীক মটর সাইকেল র‍্যালিতে অংশ নেন কচি,সোনা,হাফিজ, রাজ্জাক, স্বপন,টুটুল,লুৎফর সহ রাজারবাগান গ্রামের যুব সমাজ ও সকল শ্রেণি পেশার মানুষ। তাদের লক্ষ একটা মাদক বিরধী একটি সুন্দর সমাজ গড়া। এ সময় বাগান আদর্শ যুব সংঘের সভাপতি কছি বলেন আমরা দলমত নিরবিশেষে সবাই একতা বদ্ধ হয়ে মাদকে বিরুদ্ধে অভিজান চালাচ্ছি প্রশাসন আমাদের সহযোগীতা করছে সব সময়।

দিনব্যাপী এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যুব সংঘের সদস্য ও স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।আয়োজকরা জানান, মাদক ও দুর্নীতির ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনের প্রত্যয় থেকেই এ আয়োজন করা হয়েছে। তারা সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণ করে সামাজিক সচেতনতা বৃদ্ধির এ উদ্যোগকে সফল করার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...