Logo Logo

রাজাপুরে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড


Splash Image

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পৃথক দুটি স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (১৪ আগস্ট) রাতে রাজাপুর উপজেলার পৃথক দুটি এলাকায় মাদকসেবীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরি। অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বড় কৈবর্তখালী গ্রামের জয়রাম তেওয়ারির ছেলে সুজন তেওয়ারি (৪৫), বড় গালুয়া গ্রামের গনি হাওলাদারের ছেলে যুবলীগ নেতা মো. মিজানুর রহমান (৪২), পূর্ব ফুলহার গ্রামের মৌজে আলী হাওলাদারের ছেলে তুহিন (২২), বড় কৈবর্তখালী গ্রামের মৌজে আলী হাওলাদারের ছেলে মো. সাইফুল হাওলাদার (২৪) এবং মনোহরপুর গ্রামের মো. বাবুল হাওলাদারের ছেলে মো. রাব্বি (২০)।

অভিযানের পর গ্রেপ্তার পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ইউএনও আরও বলেন, রাজাপুরকে মাদকমুক্ত রাখতে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হবে। মাদকবিরোধী এ কার্যক্রম সফল করতে সাধারণ মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...