মোঃ মাসুদ রানা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, দেশবন্ধু এগ্রো ফিড বাংলাদেশ লিমিটেড।
বিজ্ঞাপন
প্রায় নয় বছর বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা অর্জনের পর নিজের স্বপ্ন বাস্তবায়নের সিদ্ধান্ত নেন তিনি। সেই স্বপ্নের প্রথম ধাপ হিসেবে প্রতিষ্ঠা করেন দেশবন্ধু এগ্রো ফিড বাংলাদেশ লিমিটেড। পরবর্তীতে এর সঙ্গে যুক্ত হয় কৃষান এগ্রো ফিড বাংলাদেশ লিমিটেড ও গ্রীন বাংলা ফ্যামিলি ফুড লিমিটেডসহ আরও কিছু উদ্যোগ।
মাসুদ রানা বলেন, তাঁর উদ্যোক্তা হওয়ার পেছনে মূল উদ্দেশ্য শুধু ব্যবসা পরিচালনা নয়; বরং মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং মানুষের জীবন ও জীবিকার সঙ্গে নিজের স্বপ্নকে যুক্ত করা।
তিনি বলেন, “আমার স্বপ্ন শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা নয়। আমার স্বপ্ন কর্মসংস্থান সৃষ্টি করা, একজন মানুষের হাতে কাজ তুলে দেওয়া, একটি পরিবারের মুখে হাসি ফোটানো এবং নিজের পাশাপাশি আরও অনেক মানুষের ভবিষ্যৎ গড়ার সুযোগ তৈরি করা।”
তাঁর ভাষ্য অনুযায়ী, উদ্যোক্তা জীবনের পথচলা কখনোই মসৃণ ছিল না। নানা সংকট, অনিশ্চয়তা ও প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়েছে। কখনো মনে হয়েছে সবকিছু থেমে যাবে। কিন্তু আল্লাহর ওপর বিশ্বাস, পরিশ্রম ও ধৈর্য তাঁকে বারবার ঘুরে দাঁড়ানোর শক্তি দিয়েছে।
মাসুদ রানা বলেন, “পড়েছি, আবার উঠেছি। হেরেছি, আবার চেষ্টা করেছি। কেঁদেছি, আবার হেসেছি। ভেঙেছি, আবার নিজেকেই গড়েছি।” বর্তমানে তাঁর প্রতিষ্ঠানের সঙ্গে কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক, সহযোগী ও বিভিন্ন পর্যায়ের মানুষের জীবন-জীবিকা যুক্ত হয়েছে। বিভিন্ন প্রোডাকশন কার্যক্রমও এগিয়ে চলছে বলে জানান তিনি।
নিজের ভুল-ত্রুটির কথাও স্বীকার করে মাসুদ রানা বলেন, তিনি কোনো ফেরেশতা নন; একজন সাধারণ মানুষ হিসেবে চলার পথে ভুল হয়েছে, আবার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।
তিনি তাঁর প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক, সহযোগী, শুভাকাঙ্ক্ষী ও ভাই-বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁদের ভালোবাসা, সহযোগিতা ও আস্থাই তাঁর পথচলার অন্যতম শক্তি। মাসুদ রানা আরও বলেন, দেশবন্ধু এগ্রো ফিড বাংলাদেশ লিমিটেড, কৃষান এগ্রো ফিড বাংলাদেশ লিমিটেড, গ্রীন বাংলা ফ্যামিলি ফুডস, বিভিন্ন ফ্যাক্টরি, প্রোডাকশন হাউস সবার অবদান রয়েছে।সবার অবদান এর কারনে আজ দেশবন্ধু এগ্রো ফিড। প্রোডাকশন সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকের অবদান তাঁর এই পথচলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
আগামী দিনের পথচলার জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, আল্লাহ যেন তাঁদের ভুলত্রুটি ক্ষমা করেন, অহংকার থেকে হেফাজত করেন, অন্যায় থেকে দূরে রাখেন এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাওফিক দেন। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলো যেন মানুষের কল্যাণ ও কর্মসংস্থানের মাধ্যম হিসেবে গড়ে ওঠে—এ প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
মাসুদ রানা বিশ্বাস করেন, সততা, পরিশ্রম, ধৈর্য, ঐক্য এবং আল্লাহর ওপর আস্থা নিয়ে এগিয়ে গেলে কঠিন পথও একসময় সহজ হয়ে আসে। তাঁর ভাষায়, “স্বপ্ন যত বড় হয়, পথ তত কঠিন হয়। আর পথ যত কঠিন হয়, সফলতার গল্প তত সুন্দর হয়।” আগামী দিনেও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার ভালোবাসা, সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...