বিজ্ঞাপন
আজ রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় মাগুরা জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার।
আলোচনা সভায় বিশেষ ও অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এবং স্থানীয় প্রান্তিক মৎস্য চাষিরা।
সভায় বক্তারা জানান, বর্তমানে দেশের মোট জনসংখ্যার প্রায় ১২ শতাংশ অর্থাৎ দুই কোটিরও বেশি মানুষ (যার মধ্যে ১৪ লাখ নারী) সরাসরি মৎস্য খাতের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছেন। আন্তর্জাতিক পর্যায়ে মৎস্য উৎপাদনে বাংলাদেশের অনন্য সাফল্যের কথা তুলে ধরে তাঁরা জানান, ইলিশ আহরণে বাংলাদেশ বিশ্বে প্রথম, অভ্যন্তরীণ জলাশয়ে মাছ উৎপাদনে দ্বিতীয়, মুক্ত জলাশয়ে মাছ আহরণে তৃতীয়, বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম এবং সামুদ্রিক ও উপকূলীয় জলাশয়ে ক্রাস্টাশিয়া (চিংড়ি ও কাঁকড়া জাতীয়) আহরণে অষ্টম স্থান অর্জন করেছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে মুক্ত জলাশয়ের সুরক্ষা ও প্রসারের ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মাগুরা জেলায় মৎস্য চাষে বিশেষ ও অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৬ জন সফল মৎস্য চাষীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবগঙ্গা নদীতে গিয়ে শেষ হয় এবং সেখানে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়।
আয়োজক সূত্রের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি চলমান থাকবে। বর্তমান সরকার মৎস্য উৎপাদন বৃদ্ধি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, অভয়াশ্রয় সৃষ্টি, মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি বৃদ্ধি এবং প্রান্তিক মৎস্য চাষীদের সহজ শর্তে ঋণ ও সার্বিক সহযোগিতা প্রদানে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...