Logo Logo

বিরতির পর উপস্থিতি নিয়ে উদ্বেগ

মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও


Splash Image

“সুশিক্ষার পরিবেশ, মানসম্মত পাঠদান—আলোকিত প্রজন্মের প্রত্যয়” এই লক্ষ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহামুদুল হাসান।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বিদ্যালয় পরিদর্শনকালে ইউএনও বিভিন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষকদের পাঠদান পদ্ধতি এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় টিফিনের পর অধিকাংশ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কম দেখতে পান তিনি।

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কম উপস্থিতির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইউএনও মাহামুদুল হাসান। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার পাশাপাশি পাঠ্যবই সঙ্গে আনার পরামর্শ দেওয়া হয়। বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে শ্রেণিকক্ষে নিয়মিত অনুশীলনের ওপরও গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে শিক্ষার পরিবেশ, পাঠদানের মান এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ইউএনও মাহামুদুল হাসান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...